• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

স্বাস্থ্যবিধি অমান্য করায় কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করায় কিশোরগঞ্জে
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

# মোস্তফা কামাল :-

স্বাস্থ্যবিধি অমান্য করায় কিশোরগঞ্জ শহরে বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীকে ভ্রাম্যমাণ আদালত ৬৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ শনিবার (১৩ জুন) জেলা শহরের গৌরাঙ্গবাজার, বড়বাজার, পুরানথানা বাজার ও কাচারিবাজারে অভিযান চালিয়ে নির্ধারিত সময়ের পরেও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক ছাড়া ঘোরাফেরা করা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব জরিমানা করেছেন। এসময় ওষুধের দোকানসহ কিছু জরুরি সেবা ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার নিয়ম মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ বাহিনীর সদস্যগণ সহায়তা করেন। করোনার বিস্তার রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *