• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরবে নাজমুল হাসান পৌর পার্কের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রী

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বাংলাদেশের একমাত্র স্টাকচারাল নান্দরিক ডিজাইনের অনন্য নাজমুল হাসান পৌর পার্কের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন। ১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর এলাকায় নির্মিত এ পার্কের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রী নাজমুল হাসান পাপনের সহধর্মিনী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক রোকসানা হাসান।
ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ প্রমুখ।
এ সময় ঠিকাদাদের মধ্যে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান, আবু বকর সিদ্দিক, আব্দুল হেকিম রায়হান, ইকবাল হোসেন, মোস্তাক আহমেদ প্রমুখ।
যুব ও ক্রীড়ামন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন ফিতা কেটে ও ফলক উন্মোচন করে পার্কটি উদ্বোধন করেন। পরে সর্বসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় জমকালো আতশবাজী উপভোগ করেন অতিথিবৃন্দ। আতশবাজী শেষে অতিথিবৃন্দ বিভিন্ন রাইডস্ ঘুরে দেখেন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নাজমুল হাসান পাপন বলেন, পৌরসভার পক্ষ থেকে পার্কটি নির্মাণ করাটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। শুধু সরকারিভাবে নয় বেসরকারিভাবে কেউ বিনোদন কেন্দ্র নির্মাণ করলে তা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
জানা যায়, ১৫টি ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে নাজমুল হাসান পৌর পার্কটি। রোলার কোস্টার, বাম্পার কার, স্পেস ট্রিপ, অক্টোপাস, ড্যান্সিং কার্পেট, দোলনা, সুইমিং পুল। এছাড়াও রয়েছে রেস্টুরেন্ট, রিসোর্ট, কনভেনশন হল, থ্রিডি সিনেমা হল ও একটি কমিউনিটি সেন্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *