# মিলাদ হোসেন অপু :-
সারা বিশ্বকে দেয়া চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
স্মার্ট বাংলাদেশ গড়তে যুব সমাজের ভূমিকাই গুরুত্বপূর্ণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে যুব সমাজকে লেখা পড়া, খেলাধুলাসহ বিভিন্ন ভাবে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে বলে জানান, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সংসদ সদস্য বিসিবি সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন। তিনি আরো বলেছেন, সরকারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মানুষের স্বতস্ফুর্তভাবে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এ সরকার জনগণের সরকার। ২০২৬ সালে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যে রূপ রেখা প্রধানমন্ত্রী দিয়েছেন তা আমি ও আমরা একসাথে হয়ে কাজ করলে সম্ভব হবে। প্রধানমন্ত্রী যখন যে উদ্যোগ ও প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করেছেন। আমাদের বিশ্বাস স্মার্ট বাংলাদেশও গড়া সম্ভব হবে। আপনারা জানেন আগে আমি অনেক কিছুতে যুক্ত ছিলাম। এখন সবকিছু ছেড়ে আপনাদের সাথেই কাজ করছি ভবিষ্যতেও করবো। ভৈরববাসীর পক্ষ থেকে আজ আমার কাছে যেসকল উন্নয়নমূলক কাজের দাবি জানিয়েছেন সে সকল উন্নয়নমূলক কাজ অতিদ্রুত একে একে বাস্তবায়ন করা হবে। আমি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করবো।
তিনি আরো বলেন, ‘ভৈরবের মানুষের সকল সমস্যা সমাধান করা হবে। আমি নির্বাচনের আগে বলেছি ভৈরবকে নিজের মত করে সাজাবো। ভৈরব-কুলিয়ারচরকে উন্নত ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে যা প্রয়োজন আমি তাই করবো।
১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শহরের সরকারি কাদির বক্স পাইলট মডেল হাই স্কুল মাঠে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় ভালবাসায় সিক্ত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রী নাজমুল হাসান পাপনের সহধর্মিনী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক রোকসানা হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরিক সংবর্ধনা আয়োজন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক সংবর্ধনা কমিটির সদস্য সচিব ও ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু, সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের বর্তমান সময়ের আলোচিত কণ্ঠ শিল্পী ঐশী।
আলোচনা শেষে ভৈরব বাসস্ট্যান্ড থানা সংলগ্ন এলাকায় মাননীয় মন্ত্রী নিজের নামে একটি স্ট্রাকচারাল নান্দনিক পার্ক উদ্বোধন করেন।
উল্লেখ্য, নাজমুল হাসান পাপন নৌকার মনোনয়ন পেয়ে ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল হাসান পাপন পেয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে হাজী রুবেল হোসেন পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীই জামানত হারিয়েছেন। এমপি শপথ নেয়ার পর তিনি সরকারের মন্ত্রী পরিষদের যুব ও ক্রীড়া মন্ত্রীতে নিযুক্ত হন।
সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ২২ বছর পর মন্ত্রী পাওয়ার আনন্দে অনুষ্ঠানে নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়। শত শত ফুলের তোড়া নিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান ভৈরবের মানুষ।
এ অনুষ্ঠানে মন্ত্রীকে সম্মানিত করতে ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু ভৈরব শহরের একটি স্বর্ণের চাবী উপহার দেন মন্ত্রী নাজমুল হাসান পাপনকে।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভৈরববাসীর পক্ষ থেকে মন্ত্রীকে একটি মানপত্র উপহার দেয়া হয়। মানপত্রটি পাঠ করে শোনান ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ। মানপত্রে ভৈরবের উন্নয়নের জন্য কিছু দাবী তুলে ধরা হয়। দাবীগুলির মধ্যে যা ছিলো তা হুবুহু তুলে ধরা হলো-
০১। ২০০৯ খ্রিস্টাব্দের ১২ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সভায় ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে রূপান্তরিত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আলহাজ¦ মো. জিল্লুর রহমান এর শেষ ইচ্ছা “ভৈরব জেলা” আপনার মাধ্যমে বাস্তবায়ন হোক এটাই ভৈরববাসীর প্রাণের দাবী।
০২। ভৈরব বাজার জিল্লুর রহমান শহর রক্ষাবাঁধ সংস্কারসহ সম্প্রসারণ, ভৈরব ফেরীঘাট থেকে আগানগর হয়ে খলাপাড়া, জগন্নাথপুর থেকে জব্বার জুট মিল্স হয়ে ভৈরব বাজার পর্যন্ত রাস্তাসহ বাঁধ নির্মাণ করে ভৈরবকে মেগাসিটিতে রূপান্তর করা।
০৩। যুব প্রশিক্ষণ কেন্দ্র ও আইসিটি পার্ক নির্মাণের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করণের মাধ্যমে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তোলা।
০৪। ভৈরবে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ^বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করণ।
০৫। শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি করণ।
০৬। ভৈরব স্টেডিয়াম থেকে মেন্দীপুর পর্যন্ত রাস্তাটি ৩০ ফুট প্রশস্ত করণ। ছাগাইয়া গ্রামের পূর্ব পাশের্^, ভবানীপুর গ্রাম থেকে মৌটুপী গ্রামের পূর্বদিক দিয়ে মেন্দীপুর পর্যন্ত, রসুলপুর গ্রামের পশ্চিম পাশের্^ ও ইমামেরচর গ্রামের পশ্চিম দিক পর্যন্ত বাঁধসহ রাস্তা নির্মাণ এবং রসুলপুর থেকে মানিকদী আলফাজ উদ্দিন হাইস্কুল পর্যন্ত সেতু নির্মাণ। এছাড়া ৭ ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার ও প্রশস্তকরণ, নতুন রাস্তা ও সেতু নির্মাণ করে যাতায়াত ব্যবস্থা উন্নতির মাধ্যমে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
০৭। পানাউল্লারচর বধ্যভূমি থেকে ইব্রাহিমপুর, কালিকাপ্রসাদের সিদ্দিরচর বাজার থেকে নিলক্ষীয়া, রামনগর রেলওয়ে ব্রীজের সাথে সড়ক সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নতির মাধ্যমে ভৈরব বন্দরের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা।
০৮। ভৈরবের ইউনিয়ন সমূহে পল্লী বিদ্যুতের পরিবর্তে পিডিপির লাইন সংযোগের ব্যবস্থা করণ।
০৯। জয়ন্তিকা, কালনী, উপকূল এক্সপ্রেস সহ সমস্ত আন্তঃনগর ট্রেনের ভৈরবে যাত্রা বিরতিসহ আসন সংখ্যা বৃদ্ধি এবং ভৈরব থেকে ঢাকা, ঢাকা থেকে ভৈরবগামী দুটি নতুন কমিউটার ট্রেন চালু করণ।
১০। ভৈরব পৌর শহরের রাস্তা প্রশস্তকরণ, সময় উপযোগী ড্রেন নির্মাণ, ডামপিং পয়েন্ট স্থাপন, আধুনিক টার্মিনাল ঘাট, পর্যটন, বিনোদনসহ নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে আধুনিক ভৈরব শহর গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ।