# নিজস্ব প্রতিবেদক :-
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সাথে সৌজন্য সাক্ষাত করেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। পৌর মেয়র ঢাকায় মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন। মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)। সেই হিসেবে তিনি এলাকার অভিভাবক হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডও দেখাশোনা করেন।
এ সাক্ষাতের সময় পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু’র সাথে ছিলেন ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক।
পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু ভৈরব পৌরসভার বিভিন্ন সমস্যা, বাধা বিপত্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মন্ত্রীর সাথে কথা বলেন। এ সময় মন্ত্রী এলাকার সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কাণ্ডে তার সহযোগিতা থাকবে বলে পৌর মেয়রকে আশ্বস্ত করেন।
পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের ভৈরবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অত্যন্ত আন্তরিক এবং সহনশীল। মন্ত্রী মহোদয় আমাকে কথা দিয়েছেন ভৈরব পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে যা প্রয়োজন তিনি তা করবেন।