• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ২৬ হাজার টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের
২৬ হাজার টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা বিস্তার রোধকল্পে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা ইয়াসমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া, উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলামের নেতৃত্বে শহরব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করা, অহেতুক ঘোরাফেরা করা, নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অনেককে বিনামূল্যে মাস্কও প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পাগলা মসজিদ সংলগ্ন সেতুর ওয়াকওয়ে দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটও উচ্ছেদ করেন। এছাড়া গাইটাল বাস টার্মিনালে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাস চলছে কি না, তাও তদারকি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *