• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ঠাণ্ডাজনিত জ্বর কাশি শ্বাসকষ্টে কাবু শিশুরা

চার মাসের সোহেলকে নেবুইলাইজার দিচ্ছেন মা শাহানা -পূর্বকণ্ঠ

ঠাণ্ডাজনিত জ্বর কাশি
শ্বাসকষ্টে কাবু শিশুরা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে কয়েক দিন ধরেই চলছে প্রচণ্ড শৈত্য প্রবাহ। বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগ। নানা বয়সের মানুষ আক্রান্ত হলেও বেশি কাবু হচ্ছে শিশু আর বয়ষ্করা। বিশেষ করে শিশুদের অবস্থা বেশি নাজুক। হাসপাতালে ভর্তি করে কাউকে দিতে হচ্ছে স্যালাইন, শ্বাসপ্রশ্বাস ঠিক রাখতে কাউকে দিতে হচ্ছে নেবুলাইজার।
১৩ জানুয়ারি শনিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শয্যা সংখ্যার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি আছে। সেখানে দেখা গেছে, কটিয়াদী উপজেলার তাঁতারকান্দা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী শাহানা তাঁর ৪ মাসের সন্তান ফাহিমকে কোলে নিয়ে নেবুলাইজার দিচ্ছেন। ঠাণ্ডাজনিত কারণে শিশুটির অবস্থা জটিল হয়ে পড়ায় ১২ জানুয়ারি শুক্রবার হাসপাতালে ভর্তি করেছেন বলে শাহানা জানিয়েছেন। পাশের শয্যায় হাতে স্যালাইনের নল লাগিয়ে শুইয়ে রাখা হয়েছে করিমগঞ্জের ঘোষেরকান্দা গ্রামের আল আমিনের ৪ বছরের মেয়ে তাবাসসুমকে। পাশে বসে আছেন শিশুটির মা শিখা আক্তার। কয়েকদিন ধরেই শিশুটি জ্বর আর কাশিতে ভুগছিল। অবস্থা বেসামাল দেখে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শিখা জানিয়েছেন। এরকম আরও অনেক শিশু ভর্তি আছে। কোন কোন শয্যায় দুজন করে শিশু ভর্তি আছে।
শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমা জানিয়েছেন, বিভিন্ন রোগে শিশুরা ভর্তি হলেও অনেক শিশুই ঠাণ্ডাজনিত রোগে ভর্তি হয়েছে। শিশু ওয়ার্ডে শনিবার ১০১ জন শিশু ভর্তি ছিল। তবে হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন জানিয়েছেন, শিশু ওয়ার্ডে শয্যা আছে ৬০টি শিশুর। কিন্তু মৌসুমি ঠাণ্ডাজনিত রোগে শিশুরা আক্রান্ত হওয়ায় শয্যার তুলনায় ভর্তি হয়েছে বেশি। তবে খুব জটিল রোগী নেই বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *