• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ভৈরব পুলিশের হাতে আটক শিশু ধর্ষক লম্পট দুর্জয়। - পূর্বকণ্ঠ

ভৈরবে ৮ বছরের শিশু ধর্ষণের
অভিযোগে যুবক গ্রেফতার

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে দুর্জয় (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্জয় পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর গ্রামের হেলিম সরকারের ছেলে। গ্রেফতারের পর আজ (৯ জুন) মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে কিশোরগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
আর ধর্ষণের শিকার শিশুটিকেও ২২ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীন।
পুলিশ জানায়, ৬ জুন শনিবার দুপুরে অভিযুক্ত দুর্জয় শিশুটিকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাসায় নিয়ে ধর্ষণ করে এবং ভয় দেখিয়ে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করে। পরে রাতে শিশুটি গোপনাঙ্গে ব্যথা অনুভব করলে তার মা রোকসানা আক্তারকে ঘটনাটি খোলে বলে।
সকালে রোকসানা আক্তার দুর্জয়ের মাকে ঘটনাটি জানালে উল্টো গালমন্দ করে এলাকা ছাড়ার হুমকি দেন। পরে ৮ জুন সোমবার রাতে শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং রোকসানা আক্তার বাদী হয়ে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) ধারায় দুর্জয়কে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ দুর্জয়কে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *