• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভৈরব পৌর শহরের নিউ মার্কেট এলাকায় এক পথচারী মাস্ক ব্যবহার না করায় দণ্ডাদেশ প্রদান করছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।। - পূর্বকণ্ঠ

ভৈরবে মাস্ক না পড়ায়
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌর শহরে অভিযান পরিচালনা করে ৯ পথচারী ও এক ব্যবসায়ীকে মুখে মাস্ক না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
৯ জুন মঙ্গলবার সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা ও মুখে মাস্ক না থাকায় ভৈরব বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জন পথচারীসহ এক ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৮ জুন ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জনকে ২ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন তিনি।
এ বিষয়ে এসিল্যান্ড হিমাদ্রী খীসা বলেন, ভৈরবে মানুষের মাঝে কোন রকম সচেতনতা নেই। এই করোনা মহামারিতে মানুষ মাস্ক ছাড়া বে-খেয়ালি হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। রাস্তা-ঘাটে মানুষগুলোর মধ্যে কোন রকম ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা নেই। তাই অভিযান পরিচালনা করে ৯ জন পথচারীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, ৮ জুন ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মুখে মাস্ক না থাকায় ১৬ পথচারিকে ২ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত ভৈরব বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেয়া হয়েছে। ২০ জুন পর্যন্ত নিয়মিত এ অভিযান অব্যহত থাকবে। এসময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *