বর্তমান করোনা সঙ্কটের সময়ে বিপদগ্রস্ত কিশোরগঞ্জের ২’শ জন পরিবহন শ্রমিকের মাঝে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক শ্রমিককে ২০ কেজি চাল, এককেজি ডাল, এককেজি চিনি, এক লিটার তেল ও একটি করে মাস্ক প্রদান করা হয়েছে। আজ (৮ জুন) সোমবার দুপুরে কালেক্টরেট চত্বরে শ্রমিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও উবায়দুর রহমান সাহেল, পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শাহীন, সদস্যসচিব শেখ ফরিদ আহাম্মদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।