• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৮ জন হতাহত

# নিজস্ব প্রতিবেদক :-
গাজীপুরে আজ ১৩ ডিসেম্বর বুধবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও ৭টি বগি পড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ময়মনসিংহের গফরগাঁও এলাকার আসলাম হোসেন নামে এক যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। আর ৭ জনের আহত হওয়ার খবর জানা গেছে। প্রশাসন ও রেল বিভাগের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে এই রেলপথে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন কাজ করছে।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের খায়রুল ইসলাম ফকির ওই ট্রেনের যাত্রী হিসেবে দুর্ঘটনার ছবি এবং তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, আজ বুধবার ভোর বেলায় তিনি ময়মনসিংহের গফরগাঁও স্টেশন থেকে ওই ট্রেনে উঠেছিলেন ঢাকায় যাবার জন্য। কিন্তু ট্রেনটি গাজীপুরের রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে গাজীপুরের গাজীপুরা এলাকায় যাবার পরই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। বগিগুলো পড়ে যাবার বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার পর শত শত যাত্রী পড়েন বিপাকে। তারা বিভিন্ন যানবাহনে সড়কপথে যার যার গন্তব্যে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *