• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

লিবিয়া হত্যাকান্ড, ভৈরবে দুই যুবকের হদিস নেই

লিবিয়া হত্যাকান্ড
ভৈরবে দুই যুবকের হদিস নেই

# মো. আল আমিন টিটু :-

লিবিয়ার ত্রিপলীতে ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যার পর থেকে ভৈরবের দুই যুবকের কোন হদিস মিলছে না। তারা হলেন, পৌর শহরের জগন্নাথপুরের ফল ব্যবসায়ী আসাদ মিয়ার ছেলে বিজয় এবং একই গ্রামের মৃত আলী আকবরের ছেলে ইসার উদ্দিন। আজও তারা বেঁচে আছে কি-না মারা গেছেন, জানতে চাই স্বজনরা। এছাড়াও নিহত এবং আহতদের তালিকায় তাদের কারো নাম না থাকায় দিক-বেদিক ছুটছেন পরিবার-পরিজনরা।
নিখোঁজ হওয়ায় যুবকদের স্বজনরা জানায়, ভৈরব পৌর শহরের জগন্নাথপুর গ্রামের দালাল জাফরের কথায় সংসারের স্বচ্ছলতা ফেরাতে অবৈধ পথে লিবিয়ায় পাড়ি জমান একই গ্রামের ইসার উদ্দিন ও বিজয়। জাফরের কথা মতো তারা প্রত্যকে সাড়ে চার লাখ করে টাকা দিয়ে লিবিয়া যান। সবশেষ পরিবারের কাছে গেল ২৫ মে একটি ভয়েজ রেকর্ড পাঠায় তারা। রেকর্ডে তারা দু’জনেই ফের ১০ লাখ টাকা করে পাঠাতে বলেন, নতুবা তাদেরকে মেরে ফেলা হবে। সন্তানের এমন আকুতিতে টাকা যোগার করতে যখন স্বজনরা দিশে হারা। ঠিক তখনই অর্থাৎ এর দু’দিন পরেই মানবপাচারকারী চক্রের সদস্যদের গুলিতে ২৬ জন বাংলাদেশী নিহত হয়। এ ঘটনার পর থেকে ইসার উদ্দিন এবং বিজয়ের কোন খোঁজ মিলছে না। এছাড়াও প্রশাসনের হাতে আসা ভৈরব উপজেলার নিহত ৬ জন এবং আহত ৩ জনের নাম তালিকায় থাকলেও নাম নেই নিখোঁজ হওয়া দু’জনের। ফলে বিপাকে পড়েছেন ইসার উদ্দিন এবং বিজয়ের স্বজনরা।
বিজয়ের বাবার ফল ব্যবসায়ী আসাদ মিয়া জানান, বিভিন্ন মাধ্যমে ২৬ জন বাংলাদেশী গুলিতে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেলেও তালিকায় ২৪ জনের নাম রয়েছে। তাহলে বাকী দু’জন কারা জানতে চাই আমরা।
নিখোঁজ হওয়া দু’জনের সঠিক তথ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তাদের স্বজনরা। একই সাথে দালালদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করবে সরকার। এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।
জানাগেছে, লিবিয়ায় মানবপাচারকারী চক্র বা দালালদের কথা মতো টাকা দিতে না পারায় প্রথমে তাদের উপর চলে অমানুষিক নির্যাতন। পরে এই নির্যাতনের ভিডিও ধারণ করে দেশে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দাবী করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। আর এই টাকা যোগাড় করতে গিয়ে অনেকেই হয়েছেন নিঃস্ব। ফলে কেউ সন্তান হারিয়ে আবার কেউবা সন্তানের খোঁজ না পেয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও পরিবার গুলোতে এখনও থামছে না শোকের মাতম।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা মুঠোফোনে জানান, লিবিয়া হত্যাকাণ্ডে নিহত এবং আহতদের তালিকায় তাদের কারো নাম নেই। হতাহতের বাইরেও কেউ থাকতে পারে। যেহেতু তাদের কোন হদিস নেই। আমরা তাদের পরিবারের কাছ থেকে দু’জন নিখোঁজের বিষয়টি জেনেছি। এরই মধ্যে আমি লিবিয়ার ত্রিপলীতে দায়িত্বরত বাংলাদেশী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি। তিনি নিখোঁজ হওয়া যুবকদের সঠিক তথ্য খুঁজে বের করতে চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *