• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

নিরবে দুর্গাপূজা পরিদর্শন করলেন সাবেক রাষ্ট্রপতি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ জেলা শহরের গঙ্গাসগর বাড়ির মণ্ডপে -পূর্বকণ্ঠ

নিরবে দুর্গাপূজা পরিদর্শন
করলেন সাবেক রাষ্ট্রপতি

# নিজস্ব প্রতিবেদক :-
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ শহরের একটি পারিবারিক দুর্গা পূজার মণ্ডপ নিরবে পরিদর্শন করলেন। শুক্রবার ছিল ষষ্ঠী। এদিন সন্ধ্যা ৭টায় আবদুল হামিদ যান শহরের বত্রিশ এলাকার গঙ্গাসাগর বাড়ির পূজা মণ্ডপে। বাড়ির মালিক সিনিয়র আইনজীবী অশোক সরকার জানান, আবদুল হামিদ তাদের মণ্ডপে ঘন্টাখানেক ছিলেন। তবে খেয়েছেন কেবল আধা কাপ লাল চা। এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার ও কিছু আইন শৃংখলা বাহিনীর সদস্য সঙ্গে ছিলেন।
অশোক সরকার জানান, সাবেক রাষ্ট্রপতি দুধ নাড়ু খুব পছন্দ করেন। তিনি বৃহস্পতিবার দুপুরে কিছু দুধ নাড়ু নিয়ে সাবেক রাষ্ট্রপতির খরমপট্টি এলাকার বাসায় গিয়েছিলেন। তখনই তিনি গঙ্গাসাগর বাড়ির পূজা মণ্ডপে দাওয়াত দিয়ে এসেছিলেন। দাওয়াত রক্ষা করে আবদুল হামিদ বলেছিলেন, বিষয়টি যেন প্রচার না হয়। তিনি নিরবে আসবেন। সেভাবেই এসেছিলেন বলে জানালেন অশোক সরকার। সাবেক রাষ্ট্রপতি তাঁদের পূজা মণ্ডপে যাওয়ায় গোটা পরিবার বেশ উদ্বেলিত ও কৃতজ্ঞ বলে জানিয়েছেন অশোক সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *