প্রধানমন্ত্রীর ত্রাণ তৎপরতা ও করোনা মোকাবেলায় করণীয় সম্পর্কে বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা। -পূর্বকণ্ঠ
চলমান করোনা সঙ্কটের কারণে কিশোরগঞ্জে বিপদগ্রস্ত ৭০ জন বিভিন্ন পেশাজীবীকে সরকারি ত্রাণ প্রদান করা হয়েছে। আজ (১ জুন) সোমবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষে কালেক্টরেট চত্বরে এসব ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা। তিনি ত্রাণ বিতরণের আগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ত্রাণ তৎপরতা ও করোনা মোকাবেলায় সকলের করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর প্রত্যেককে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও একটি করে মাস্ক প্রদান করা হয়।