• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে মাস্ক পড়াতে সেনা বাহিনীর অভিযান

ভৈরবে মাস্ক পড়াতে সেনা বাহিনীর অভিযান

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অর্থাৎ মুখে মাস্ক পড়াতে অভিযান চালিয়েছে সেনা বাহিনী। শহরের র‌্যাব ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ৩১ মে রোববার বিকেলে সড়কে চলাচলাকারী অটোরিকসা, বিভার্টেক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানের চালক এবং যাত্রীদের আটক করে মাস্ক পড়তে বাধ্য করে সেনা বাহিনী। এসময় মাস্ক বিক্রেতাদের পাশে রেখে এই অভিযান পরিচালনা করা হয়। ফলে অনেকেই মাস্ক কিনতে বাধ্য হন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
দেশে করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সরকার সবাইকে মুখে মাস্ক ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ অমান্য করলে জেল-জরিমানারও ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে কেউ মুখে মাস্ক না পড়ে বাইরে বের হলে ৬ মাসের জেল অথবা ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান করা হয়েছে।
সরকারের এই নতুন আইনটির বিষয়ে সবার জানা না থাকার কারণে শহরের সেনা বাহিনীর এই অভিযানে সবাইকে সচেতন এবং সতর্ক করে দেয়া হয়েছে। তাই কাউকে জরিমানা বা কারাদণ্ড দেয়া হয়নি বলে জানান, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *