• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন ৩০ জনের করোনা শনাক্ত, ভৈরবেই শনাক্ত হলেন ১৫ জন

কিশোরগঞ্জে নতুন ৩০ জনের করোনা শনাক্ত
ভৈরবেই শনাক্ত হলেন ১৫ জন

# মোস্তফা কামাল :-

কশোরগঞ্জে আজ (৩১ মে) রোববার নতুন ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। তবে এদের মধ্যে একজন গত ২৮ মে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামে মারা যাওয়া নারায়ণগঞ্জের টেক্সটাইল শ্রমিক তারা মিয়া (৪৫)। ভৈরবেই করোনা শনাক্ত হলো ১৫ জনের। এই ৩০ জনের মধ্যে ভৈরবে ১৫ জন, সদর উপজেলায় মৃত তারা মিয়াসহ ৪ জন, হোসেনপুরে ৪ জন, বাজিতপুরে ৬ জন, আর তাড়াইলে ১ জন। আজ পর্যন্ত জেলায় মোট পজিটিভ হলেন ৩৫৩ জন। তবে সুস্থ হয়েছেন আজকে ৩ জনসহ মোট ১৯৮ জন। আজকে সুস্থ ৩ জনের মধ্যে হোসেনপুরে ১ জন, আর ভৈরবে ২ জন।
সিভিল সার্জন জানিয়েছেন, ২৬ মে জেলা থেকে মহাখালীর আইপিএইচ ল্যাবে ১৪১টি নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। আজ পাওয়া এসব নমুনার মধ্যে নতুন ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর পুরনো ৫ জন করোনা রোগীর নমুনা দ্বিতীয়বার, এবং পুরনো ২ জন করোনা রোগীর নমুনা তৃতীয়বার পজিটিভ হয়েছে। আজকে আইসোলেশনে আছেন ১৫৪ জন, আর কোয়ারেন্টিনে আছেন ১৯০ জন। আজ পর্যন্ত জেলায় মারা গেছেন ১০ জন। তবে আজকে সৈয়দ নজরুল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে শাহজাহান ভূঁইয়া নামে তাড়াইলের এক ব্যবসায়ী মারা গেছেন। তার নমুনার রিপোর্ট এখনো আসেনি। তাকে বিশেষ ব্যবস্থায় বিশেষ টিম নিজ এলাকায় দাফন করেছে। এদিকে ভৈরবের আবস্থা আবার নাজুক হয়ে উঠছে। মাঝে অবস্থার বেশ উন্নতি হলেও কয়েকদিন ধরে পজিটিভ বেড়ে চলেছে। আজ পর্যন্ত ভৈরবে করোনায় আক্রান্ত হয়েছেন জেলার সর্বোচ্চ ১১৭ জন, আর সুস্থ হয়েছেন ৫২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *