• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে পিসিআর ল্যাবের পরীক্ষামূলক যাত্রা শুরু হলো

কিশোরগঞ্জে পিসিআর ল্যাবের
পরীক্ষামূলক যাত্রা শুরু হলো

# মোস্তফা কামাল :-

করোনা শনাক্তে দেশে আরো একটি বায়োসেফটি ল্যাব বা আটিপিসিআর ল্যাবের যাত্রা শুরু হলো। আজ (৩১ মে) রোববার বিকালে কিশোরগঞ্জ সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের মাইক্রোবাইয়োলজি বিভাগে এর পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। তবে জনবলসহ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে আরো দু’একদিন লাগবে। তিনি জানান, এখানে দৈনিক ৯৪টি নমুনা পরীক্ষা করা গেলেও ল্যাবের যাত্রা শুরুর দিনের জন্য ৩৯টি নমুনা সংগ্রহে রাখা ছিল। এতদিন ঢাকায় পাঠানো নমুনার ফলাফল পেতে অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে হতো। নতুন এ ল্যাবটি পূর্ণাঙ্গরূপে শুরু হলে কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল জানা যাবে।
সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক জানিয়েছেন, আপাতাত জনবল সঙ্কটের কারণে ৯৪টি নমুনা পরীক্ষার মত একটি শিফট চালু করা হবে। জনবল বাড়লে দৈনিক দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। সিভিল সার্জন জানিয়েছেন, কিশোরগঞ্জের কৃতি সন্তান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঐকান্তিক প্রচেষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় এখানে পিসিআর ল্যাবটি স্থাপিত হয়েছে। আজ বিকালে ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, সৈয়দ নজরুল হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা বিএমএ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *