• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ বারের প্রয়াত সভাপতি ফেরদৌসের নাগরিক শোকসভা

কিশোরগঞ্জ বারের প্রয়াত
সভাপতি ফেরদৌসের
নাগরিক শোকসভা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রয়াত সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠিত হয়েছে। শোকসভা ও দোয়া মহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল গনির সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের পরিচালনায় শুক্রবার বিকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শোক সভাটি অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সিভিল সার্জন ডা. আতিকুল সারোয়ার, জেলা বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট সহিদুল আলম, স্পেশাল পিপি আতাউর রহমান, পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা জাতীয় পার্টির সভাপতি আশরাফ উদ্দিন রেনু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, আমিরুজ্জামান ও অ্যাডভোকেট জালাল উদ্দিন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক তারেক উদ্দিন আহমেদ আবাদ, অ্যাডভোকেট শাহ ওয়াহিদুজ্জামান, অ্যাডভোকেট ফজলে কাদের মুকুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, প্রমুখ।
বক্তাগণ বলেন, মিয়া মোহাম্মদ ফেরদৌস আইনজীবী সম্প্রদায়সহ সকল শ্রেণীল মানুষের কাছেই একজন জনপ্রিয় ও শ্রদ্ধার মানুষ ছিলেন। তিনি ৬ বার বারের সভাপতি হয়েছিলেন। তিনি একজন সুদক্ষ আইনজীবী ছিলেন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তার সমাজ বিশ্লেষণ ছিল অসাধারণ। তিনি স্পষ্টভাষী এবং সাহসী মানুষ ছিলেন। তার মৃত্যুতে আইন অঙ্গনসহ সমাজের এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে বলে সকল বক্তাই মন্তব্য করেছেন। আলোচনা সভাশেষে দোয়া মহফিল পরিচালনা করেন শহীদি মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ। অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *