• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে মানবিক কাউন্সিলর মিন্টু’র উদ্যোগে ৩ হাজার মানুষের ইফতার ও শতাধিক এতিমদের ঈদ বস্ত্র বিতরণ

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ ভৈরবে ৩ হাজার মানুষের ইফতার ও শতাধিক এতিমদের ঈদ বস্ত্র বিতরণ করেছেন ভৈরবে জান্নাত রেস্টুরেন্টে এন্ড রিসোর্টের সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক পৌর, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু।
১৪ এপ্রিল শুক্রবার পৌর শহরের জগনাথপুরের লক্ষীপুর এলাকায় ছাহেব আলী মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ১০০ এতিম ছাত্রদের মাঝে পায়জামা-পাঞ্জাবি, টুপি, জুতাসহ স্থানীয় ১২টি মসজিদে তিন হাজার রোজাদারের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি হাজী আসমত কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাসেত, দৈনিক লাল সবুজের পত্রিকার সম্পাদক আলহাজ্ব কাজী সোহেল আহমেদ, এতিমখানার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ আজাদী প্রমুখ।
আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়া বলেন, আমাদের দেশে অনেক এতিম ও হতদরিদ্র শিশু-কিশোর ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এতিম ও অসহায় শিশুরা যেন ঈদের খুশি থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের খুশিকে ভাগাভাগি করতে প্রতিবারই এই উদ্যোগ নেই। তিনি আরো বলেন, ভৈরবের বিভিন্ন এলাকার হতদরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের আর্থিক প্রদান করে থাকি। তাছাড়া যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমার এলাকায় খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এসব মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টু মিয়ার সামাজিক ও মানবিক কাজ গুলো আমাদের ভালো লাগে। তার কাছে কেউ আর্থিক সহযোগিতার জন্য গেলে কাউকে ফিরিয়ে দেয়না সে। এমন মানবিক কর্মকান্ডে খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, মোহনা টিভির ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ, অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, ৭১ বাংলা টিভির ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী, দৈনিক নয়া শতাব্দীর ভৈরব প্রতিনিধি এম আর রুবেল।
উল্লেখ্য, জান্নাত রেস্টুরেন্টে এন্ড রিসোর্টের সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়া রমজান মাস ব্যতীত সারাবছরই সাপ্তাহের প্রতি বুধবার এলাকার হতদরিদ্র মানুষ ও পথচারীদের জন্য খাবার বিতরণ ছাড়াও বিভিন্ন সময় অসহায় মানুষদের কল্যাণে আর্থিক সহযোগিতাসহ সামাজিক কাজ করে যাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *