• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন মনোনীত কনস্টেবলদের দেয়া হলো বঙ্গবন্ধুর আত্মজীবনী

পুলিশ সুপারের হাত থেকে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রহণ করছেন অষ্টগ্রামের আশা রাণী দাস -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নতুন মনোনীত
কনস্টেবলদের দেয়া হলো
বঙ্গবন্ধুর আত্মজীবনী

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে নবীন কনস্টেবলদের হাতে তুলে দেয়া হয়েছে একটি করে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি। সেই সঙ্গে দেয়া হয়েছে একটি করে পুলিশ হ্যান্ডবুক। এবার কিশোরগঞ্জে নতুন কনস্টেবল মনোনীত হয়েছেন ১১২ জন। এদের মধ্যে ৯৫ জন পুরুষ আর ১৭ জন নারী। আজ ২০ মার্চ সোমবার দুপুরে পুলিশ লাইনসের ড্রিল সেডে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তাঁদের প্রত্যেকের হাতে এ দুটি বই তুলে দিয়েছেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইনসহ বিভিন্ন পযার্য়ের কমকর্তা।
পুলিশ সুপার নবীন কনস্টেবলদের উদ্দেশে বলেন, আপনারা আগে পড়বেন বঙ্গবন্ধুর আত্মজীবনী। তাহলে আপনাদের মধ্যে দেশপ্রেম তৈরি হবে, জনগণের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। আর পুলিশ হ্যান্ডবুকটি পড়বেন কর্মক্ষেত্রে নানা আইনকানুন সম্পর্কে সম্যক ধারণা নেয়ার জন্য।কনস্টেবল পদে মনোনীতরা আনন্দে বিজয় চিহ্ন দেখাচ্ছেন -পূর্বকণ্ঠ

পুলিশ সুপার জানিয়েছেন, এবার মোট ৩ হাজার ৮৫৬ জন আবেদন করেছিলেন। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৭১২ জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছিল। তাঁরা অনলাইনে কেবল ১২০ টাকা ফি জমা দিয়েছেন। লিখিত পরীক্ষার মাধ্যমে ২২৪ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়। মৌখিক পরীক্ষায় ১১২ জন উত্তীর্ণ হয়েছেন। তাঁদের পুলিশ হেডকোয়ার্টারের তত্ত¡াবধানে পরবর্তীতে ডাক্তারি পরীক্ষা করানো হবে। বড় কোন সমস্যা না থাকলে এরা চাকরিতে যোগদান করবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় কিশোরগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার ও ঢাকার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবীর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *