# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের টানা ২২ বছরের সভাপতি আব্দুল হক পরশ মিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে কড়িয়াইল গ্রামের বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ ১৭ মার্চ শুক্রবার বাদ জোহর এলাকার হাজী ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্বজনরাসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।