• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা পরিষদের পরামর্শ সভা

বক্তব্য রাখছেন মহিলা পরিষদ সভাপতি অ্যাড. মায়া ভৌমিক -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নারী ও শিশু
নির্যাতন প্রতিরোধে মহিলা
পরিষদের পরামর্শ সভা

# নিজস্ব প্রতিবেদক :-
সমাজে চলমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে করণীয় বিষয়ে কর্মপন্থা উদ্ভাবনের লক্ষ্যে কিশোরগঞ্জে মহিলা পরিষদ সংশ্লিষ্ট মহলের সঙ্গে পরামর্শ সভা করেছে। শনিবার সন্ধ্যায় জেলা সিপিবি কার্যালয়ে জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাড. মায়া ভৌমিকের সভাপতিত্বে ও লিগ্যাল এইড সম্পাদক অ্যাড. হামিদা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. নাসির উদ্দিন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, জেলা সিপিবি সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, টিচার্চ ট্রেনিং কলেজের অধ্যক্ষ সাজিদা ইয়াছমিন, জেলা প্রেস ক্লবের সভাপতি মোস্তফা কামাল, গণতন্ত্রী পার্টি নেতা এনামুল হক চৌধুরী প্রমুখ।
বক্তাগণ বলেন, স্বাধীনতার ৫১ বছরে বাংলাদশে জনপ্রতিনিধিত্ব, শিক্ষা, চাকরিসহ নানা ক্ষেত্রে নরী সমাজের অনেক অগ্রগতি হয়েছে। এর পেছনে মহিলা পরিষদসহ বিভিন্ন নারী সংগঠন এবং প্রগতিশীল সংগঠনের ভূমিকা রয়েছে। এরপরও নারী সমাজ নানাভাবে নির্যাতন ও নিগ্রহের শিকার হচ্ছে। কন্যা শিশুসহ সকল শিশুরাই নির্যাতনে শিকার হচ্ছে। নারীদের অধিকার প্রতিষ্ঠায় সমাজের নানা অংশের মানুষের পাশাপাশি রাজনীতিবিদ এবং আইন প্রয়োগকারী সংস্থারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তারা মন্তব্য করেছেন। ফলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তারা উল্লেখ করেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দিন দিন ধর্ষণের আলামত বৃদ্ধি পাচ্ছে। এর জন্য সামাজিক অবক্ষয়ের পাশাপাশি ইন্টানেট প্রযুক্তিতে নানারকম নোংরা ওয়েবসাইটকে দায়ী করে বক্তাগণ বলেন, এখন প্রায় সকল কিশোর-কিশোরীর হাতেই স্মার্ট ফোন রয়েছে। আর স্মার্ট ফোনের মাধ্যমে নানারকম নোংরা ওয়েবসাইটে সহজেই ঢোকা যায়। এর মাধ্যমে কিশোর-কিশোরীরা বিপথগামী হচ্ছে। ফলে এসব ওয়েবসাইট বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বক্তাগণ সরকারের বিটিআরসি’র (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) প্রতি আহবান জানিয়েছেন। সেই সঙ্গে প্রত্যন্ত গ্রামেও নারী ও পুরুষ সমাজের মধ্যে নারী নির্যাতন বন্ধ করে নারী-পুরুষের সমমর্যাদার জীবনবোধ গড়ে তোলার লক্ষ্যে প্রচারণা জোরদার করার জন্য মহিলা পরিষদের প্রতি বক্তাগণ আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *