• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে ব্রহ্মপুত্র নদ ও মেঘনার মোহনা থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ব্রহ্মপুত্র নদ ও মেঘনা নদীর মোহনা থেকে এক অজ্ঞাত মহিলা (৪০) এর লাশ উদ্ধার করা হয়েছে। আজ ৩১ আগস্ট বুধবার সন্ধ্যা পৌনে ৯টার দিকে ভৈরব পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকার জব্বার জুট মিলসের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র ও মেঘনার মোহনায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ভৈরব নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে ৯টার দিকে ব্রহ্মপুত্র নদ ও মেঘনা নদীর মোহনায় একটি লাশ পানিতে ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর পেলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পড়নে সবুজ রংয়ের কাপড় পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে লাশটি দুদিন যাবত পানিতে পড়েছিল।
এ বিষয়ে ভৈরব নৌ থানার এসআই রাসেল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুদিন যাবত লাশটি পানিতে ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *