• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ইটনায় বন্যাকবলিত একশ’ পরিবারকে প্রণোদনা প্রদান

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গোখাদ্য ও প্লাস্টিকের ড্রাম বিতরণ করা হচ্ছে -পূর্বকণ্ঠ

ইটনায় বন্যাকবলিত
একশ’ পরিবারকে
প্রণোদনা প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত একশ’ পরিবারকে আর্থিক অনুদান, গো-খাদ্য ও সাইলো প্রদান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি সংস্থা পপি ও কেয়ারের মাধ্যমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। হাওরাঞ্চলে আগাম বন্যা সম্পর্কিত সতর্কিকরণ, আগাম প্রণোদনা ও ক্ষয়ক্ষতি মোকাবেলা বিষয়ে করণীয় সম্পর্কে এরা সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে সম্মিলিতভাবে কাজ করছে।
আজ ৩১ আগস্ট বুধবার সকালে ইটনার ধনপুর উইনিয়নের বাকসাই গ্রামে একশ’ পরিবারকে বীজ ও শুকনো খাবর সংরক্ষণের জন্য একটি করে ৬০ লিটারের প্লাস্টিক ড্রাম বা সাইলো প্রদান করা হয়েছে। আর একশ’ পরিবারকে ২৫ কেজি করে দুই বস্তা দানাদার গো-খাদ্য প্রদান করা হয়েছে। এছাড়া বিকাশের মাধ্যমে একশ’ পরিবারকে সাড়ে ৪ হাজার করে টাকাও প্রদান করা হয়েছে। পপির উপ-পরিচালক মো. খলিলুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক নিতাই দে সরকার, বিশেষ অতিথি ফাও-এর জাতীয় কর্মসূচী বিশেষজ্ঞ সামছুন নাঈমা রহমান ও কেয়ার কর্মকর্তা মো. শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন পপির ইটনা উপজেলা সমন্বয়ক মো. সাইদুর রহমান, অষ্টগ্রাম উপজেলা সমন্বয়ক মইনুল হক, সৌহার্দ কর্মকর্তা দেবাশীষ ঘোষ প্রমুখ। দুপুরে ইটনা উপজেলা সভা কক্ষে এই প্রকল্প নিয়ে মত বিনিময় সভা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক নিতাই দে সরকার ছাড়াও আলোচনা করেন ফাও-এর জাতীয় কর্মসূচী বিশেষজ্ঞ সামছুন নাঈমা রহমান এবং পপির উপ-পরিচালক মো. খলিলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *