• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নাজমুল হাসান পৌর পার্ক ভৈরবের, সম্পদ রক্ষার দায়িত্ব ভৈরবের মানুষের

# মিলাদ হোসেন অপু :-

সৌন্দর্য বর্ধনে ঢাকা-সিলেট মহাসড়কের পৌর শহরের কমলপুর বাসস্ট্যান্ড থানা সংলগ্ন নাজমুল হাসান পৌর পার্কের সামনে থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার দিনভর অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এসময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম। অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ভৈরব উপজেলা ও পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান চলছে। অভিযান অমান্য করে ফের জায়গা দখল করে গড়ে তোলা হয় দোকান পাট। ২য় দফায় নাজমুল হাসান পৌর পার্কের সামনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় তাদেরকে সচেতন করা হলেও তারা তা অমান্য করে। এ সময় নাজমুল হাসান পৌর পার্ক থেকে শুরু করে মা ও শিশু জেনারেল হাসপাতাল পর্যন্ত রাস্তার দু’পাশে অভিযান পরিচালনা করে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, নাজমুল হাসান পৌর পার্ক ভৈরবের সম্পদ, ভৈরবের জনগণের সম্পদ, তার রক্ষার দায়িত্বও জনগণের। সৌন্দর্য বর্ধনের জন্য পার্কটির সামনে থেকে একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করতে গেলে দখলদাররা বলে, পৌর পার্ক পরে হয়েছে আমাদের দখল আগে। আমরা দখল করে থাকবো। এই দুসাহসিকতা আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। ভৈরবে পৌর পার্ক থেকে শুরু করে মা ও শিশু জেনারেল হাসপাতাল পর্যন্ত শতাধিক স্থাপনা দখলমুক্ত করা হয়। এ সময় রাস্তায় ইট বালু রেখে ব্যবসা করায় দুজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত রাখতে ভৈরবের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *