• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরব ৫ রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ৫ রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ ৩১ আগস্ট বুধবার বেলা ১২ টায় ঢাকা সিলেট মহাসড়কে দুর্জয় মোড় ও সিলেট বাসস্ট্যান্ডের ৫টি হোটেলে অভিযান পরিচালনা করে ৭৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় সহযোগীতায় ছিলেন ভৈরব পৌরসভা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুর্জয় মোড় ও সিলেট বাসস্ট্যান্ডের হোটেল-রেস্টুরেন্টের খাবার মান আর দাম নিয়ে অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করা হয়। এসময় খাবার খাচ্ছিলো এমন লোকদের অভিযোগে হোটেল মালিকরা রুই মাছ বলে সিলভার কার্প দিচ্ছে, ভাত থেকে দুর্গন্ধ আসছে, খাবার বাসি। এমন অভিযোগের সত্যতা পাওয়ায়, মূল্য তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘনা হোটেলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মূল্য তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় হোটেল রোমানকে ১০ হাজার টাকা, ঝিলিক হোটেলকে ১০ হাজার টাকা, দুর্জয় মোড়ের আড়িয়ান হোটেলকে ৩ হাজার এবং ভৈরব হোটেলকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, দীর্ঘদিনের অভিযোগে দুর্জয় মোড় ও সিলেট বাসস্ট্যান্ডের হোটেল-রেস্টুরেন্টের খাবার মান আর দাম নিয়ে। বিশেষ করে যারা দূরের যাত্রী তারাই দুর্ভোগের শিকার হন বেশি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি হোটেল-রেস্টুরেন্টকে ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং খাবার মান এবং দাম ঠিক করার জন্য সতর্ক করা হয়। তিনি আরো জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল হোটেলে মূল্য তালিকা সঠিকভাবে লিখে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখবেন এবং পরিবেশ ঠিক রাখবেন বলে হোটেল মালিকরা অঙ্গীকার করেছেন। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *