• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে নতুন ৫ জনের করোনা

কিশোরগঞ্জে নতুন
৫ জনের করোনা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৫ জনের করোনা ধরা পড়েছে। এরা সবাই ইটনার বাসিন্দা। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৮০টি নমুনা পরীক্ষায় ইটনার ৫ ব্যক্তির করোনা ধরা পড়েছে। ফলে মঙ্গলবার রাতে জেলায় সর্বশেষ করোনা রোগি চিকিৎসাধীন ছিলেন ১৪ জন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (২২ আগস্ট) মিঠামইন, অষ্টগ্রাম ও ইটানা উপজেলায় ৪ দিনের সফরে এসেছেন। এসব উপজেলায় রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়ার জন্য তালিকাভুক্তদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। যে কারণে মিঠামইন ও অষ্টগ্রামে সোমবার করোনা রোগি শনাক্ত হয়েছে ২ জন করে। আর মঙ্গলবার ইটনায় শনাক্ত হয়েছে ৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *