কিশোরগঞ্জে নতুন ৬ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থ হয়েছেন ৮ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ৯ জুলাই শনিবার রাত পৌনে ৯টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৫টি নমুনা পরীক্ষায় সদরে ৫ জন আর পাকুন্দিয়ায় একজনের করোনা ধরা পড়েছে। অন্যদিকে সদরে ৮ জন সুস্থ হয়েছেন। ফলে আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৫৪ জন।