• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৮১, সুস্থও হলেন ৮১ জন সদরে ৪৮ ভৈরবে ২৫

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৮১
সুস্থও হলেন ৮১ জন
সদরে ৪৮ ভৈরবে ২৫

# নিজস্ব প্রতিবেদক :-

কিশেরগঞ্জে নতুন ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। আবার সুস্থও হয়েছেন ৮১ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ৭ ফেব্রুয়ারি সোমাবার রাত সাড়ে ৯টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৪৪৫টি নমুনা পরীক্ষায় সদরে ৩৮ জন, ভৈরবে ১১ জন, বাজিতপুরে ৮ জন, করিমগঞ্জ ও পাকুন্দিয়ায় ৬ জন করে, কটিয়াদীতে ৪ জন, অষ্টগ্রামে ৩ জন, হোসেনপুর ও কুলিয়ারচরে ২ জন করে, আর তাড়াইলে একজন করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৩৬ জন এবং পুরনো ১০ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। সুস্থ হয়েছেন সদরে ৪৮ জন, ভৈরবে ২৫ জন আর হোসেনপুরে ৮ জন। নেগেটিভ হয়েছে ৩১৮টি নমুনা। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *