• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন ৭৫ জনের করোনা শনাক্ত সদরেই আক্রান্ত ৪২, সুস্থ হয়েছেন ১১০ জন

কিশোরগঞ্জে নতুন ৭৫
জনের করোনা শনাক্ত
সদরেই আক্রান্ত ৪২
সুস্থ হয়েছেন ১১০ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৭৫ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদরেই ৪২ জন। তবে সুস্থ হয়েছেন ১১০ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ৬ ফেব্রুয়ারি রোববার রাত ৯টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৪৩৯টি নমুনা পরীক্ষায় সদরে ৪২ জন, ভৈরবে ৭ জন, কটিয়াদী ও বাজিতপুরে ৬ জন করে, হোসেনপুর ও পাকুন্দিয়ায় ৪ জন করে, আর কুলিয়ারচর ও ইটনায় ৩ জন করে করোনা রোগি শনাক্ত হয়েছে। এছড়া অন্য জেলায় আক্রান্ত ৩৮ জন এবং পুরনো ১৪ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন সদরে ৬৫ জন, ভৈরবে ২২ জন, কটিয়াদীতে ১৪ জন, বাজিতপুরে ৪ জন, পাকুন্দিয়ায় ৩ জন, আর করিমগঞ্জে ২ জন। ফলে নেগেটিভ হয়েছে ৩১২টি নমুনা। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১ হাজার ৯৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *