কিশোরগঞ্জে নতুন ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৪ জন, যাদের সবাই সদরের। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৫৮টি নমুনা পরীক্ষায় সদরে ২৫ জন, কটিয়াদীতে ১৩ জন, পাকুন্দিয়া ও মিঠামইনে ৬ জন করে, ভৈরব ও বাজিতপুরে ৪ জন করে, কুলিয়ারচর ও নিকলীতে ৩ জন করে এবং করিমগঞ্জে ২ জন নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৪৭ জন এবং পুরনো ৬ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৩৯টি নমুনা। আজ সুস্থ হওয়া ৬৪ জনই সদরের। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ১২৮ জন।