কিশোরগঞ্জে নতুন ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। সদরেই ৪৩ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ৩ ফেব্রুয়রি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৫১৮টি নমুনা পরীক্ষায় সদরে ৪৩ জন, কটিয়াদীতে ২৮ জন, ভৈরবে ২২ জন, তাড়াইল ও পাকুন্দিয়ায় ৭ জন করে, বাজিতপুরে ৬ জন, নিকলীতে ও কুলিয়ারচরে ৩ জন করে, হোসেনপুরে ২ জন আর ইটনায় একজন করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৩৮ জন, আর পুরনো ১২ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১ হাজার ১৩৮ জন।