• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা ৮০ জনের সুস্থ হলেন ৪৮, একদিনে চিকিৎসাধীন রোগি হাজার ছাড়ালো

কিশোরগঞ্জে নতুন করোনা
৮০ জনের সুস্থ হলেন ৪৮
একদিনে চিকিৎসাধীন
রোগি হাজার ছাড়ালো

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থও হয়েছেন ৪৮ জন। আর জেলায় একদিনে চিকিৎসাধীন করোনা রোগির সংখ্যা হাজার অতিক্রম করলো। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ২ ফেব্রুয়ারি বুধবার রাত সোয়া ৯টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৪০৭টি নমুনা পরীক্ষায় সদরে ২৮ জন, ভৈরবে ২৩ জন, পাকুন্দিয়া ও কটিয়াদীতে ৭ জন করে, করিমগঞ্জ ও কুলিয়ারচরে ৪ জন করে, ইটনায় ৩ জন, তাড়াইলে ২ জন, আর বাজিতপুর ও অষ্টগ্রামে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৩৪ জনের এবং পুরনো ৭ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৮৬টি নমুনা। তবে আজ সুস্থ হয়েছেন সদরে ১৮ জন, বাজিতপুরে ১৩ জন, করিমগঞ্জে ৮ জন, কুলিয়ারচরে ৫ জন, কটিয়াদীতে ২ জন, আর পাকুন্দিয়া ও ভৈরবে ১ জন করে। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *