• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন ১০০ জনের করোনা শনাক্ত সদরেই ৪৭ জন

কিশোরগঞ্জে নতুন ১০০
জনের করোনা শনাক্ত
সদরেই ৪৭ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরেই ৪৭ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে প্রকাশ করা পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৪৭৩টি নমুনা পরীক্ষায় সদরে ৪৭ জন, ভৈরবে ১৬ জন, বাজিতপুর ও ইটনায় ৭ জন করে, করিমগঞ্জ ও তাড়াইলে ৬ জন করে, কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ও অষ্টগ্রামে ২ জন করে, আর হোসেনপুর, পাকুন্দিয়া, নিকলী ও মিঠামইনে একজন করে করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৫৪ জন এবং পুরনো ৯ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩১০টি নমুনা। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৯৮৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *