• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে শনাক্ত ১২৬ ভৈরবে ৪৮ সদরে ৪০, গত বছরের জানুয়ারির চেয়ে এবার রোগি ১১ গুণ

কিশোরগঞ্জে শনাক্ত ১২৬
ভৈরবে ৪৮ সদরে ৪০
গত বছরের জানুয়ারির
চেয়ে এবার রোগি ১১ গুণ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে সোমবার (৩১ জানুয়ারি) নতুন ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থও হয়েছেন ৭৮ জন। জেলায় দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসে জেলার ১৩ উপজেলায় মোট সংক্রমিত হয়েছিল ৯৩ জন। আর এবারের জানুয়ারি মাসে সংক্রমিত হয়েছে এক হাজার ৩১ জন, ১১ গুণ বেশি! তবে এই জানুয়ারিতে সুস্থ হয়েছেন ১৪৭ জন। অন্যদিকে গতবছরের জানুয়ারি মাসে দু’জনের মৃত্যুর মধ্যে দিয়ে জেলায় মোট ২১৫ জনের মৃত্যু হলেও প্রায় এক বছর যাবত জেলায় আর কোন মৃত্যুর ঘটনা নেই।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৫৬৯টি নমুনা পরীক্ষায় ভৈরবে ৪৮ জন, সদরে ৪০ জন, কুলিয়ারচরে ১২ জন, কটিয়াদী ও বাজিতপুরে ৯ জন করে, পাকুন্দিয়ায় ৫ জন, আর হোসেনপুর, নিকলী ও অষ্টগ্রামে ১ জন করে করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৩৮ জন, আর পুরনো ৮ জনের নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। আর সুস্থ হয়েছেন সদরে ৪০ জন, ভৈরবে ১৬ জন, বাজিতপুরে ১০ জন, কটিয়াদী ও তাড়াইলে ৩ জন করে, হোসেনপুর ও কুলিয়ারচরে ২ জন করে, আর পাকুন্দিয়া ও অষ্টগ্রামে একজন করে। সোমবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৮৮৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *