কিশোরগঞ্জে নতুন ৭১ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থ হয়েছেন ৫৩ জন। আজ ২৮ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৪১৮টি নমুনা পরীক্ষায় সদরে ৩৭ জন, হোসেনপুরে ৭ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কটিয়াদীতে ৫ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ৯ জন, ইটনায় ২ জন, আর বাজিতপুর, মিঠামইন ও অষ্টগ্রামে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৪৪ জন এবং পুরনো ১১ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৯২টি নমুনা। আর সুস্থ হয়েছেন সদরে ২৮ জন, কুলিয়ারচর ও ভৈরবে ৭ জন করে, হোসেনপুরে ৩ জন, পাকুন্দিয়া, বাজিতপুর ও অষ্টগ্রামে ২ জন করে, করিমগঞ্জ ও কটিয়াদীতে ১ জন করে। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৬৭৪ জন। এর মধ্যে সদরে ৩০৮ জন, ভৈরবে ১২২ জন, আর অন্য ১১ উপজেলায় রোগি শতকের নীচে।