• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ভৈরবে জাতীয়
ভিটামিন এ-প্লাস
ক্যাম্পেইনের উদ্বোধন

# মোস্তাফিজ আমিন :-

আজ ১১ ডিসেম্বর শনিবার ভৈরবে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। সকাল ১০টায় পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু পৌর মাতৃসদনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচীর উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, এই কর্মসূচীর আওতায় উপজেলায় মোট ৫৪ হাজার ৭শ ৮০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৯৫ জন শিশুকে নীল ক্যাপসুল আর ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪৮ হাজার ৬শ ৮৫ জন শিশুকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল।
কর্মসূচী বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডে ১৬৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ১৫৭ জন কর্মী এবং ২৮ জন সুপারভাইজার নিয়োজিত আছেন। আর সার্বিক পর্যবেক্ষণে আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. খুরশীদ আলম।
এদিকে পৌরসভার ১২টি ওয়ার্ডে ৭২টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ১৫০ জন কর্মী। পৌর স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগম থাকবেন সার্বিক পর্যবেক্ষণে। আজ থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী ৪ দিন পর্যন্ত।টিকা খাওয়াচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম। – পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *