• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে প্রায় ৫ লাখ শিশু খাবে ভিটামিন-এ

বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে প্রায় ৫ লাখ
শিশু খাবে ভিটামিন-এ

# নিজস্ব প্রতিবেদক :-

‘ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর চারদিনে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে এক বছরের ৫৮ হাজার ৩৪০ জন শিশুকে একটি করে নীল ক্যাপসুল ও এক বছর থেকে ৫ বছরের ৪ লাখ ৩৮ হাজার ৫৯০ জন শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। আজ ৮ ডিসেম্বর বুধবার সকালে শহরের জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান। সিভিল সার্জনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, রিসোর্স পার্সন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।
সভায় জানানো হয়, জেলায় ২ হাজার ৭৭৪টি কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সঙ্গে অভিভাবকদেরকে ভিটামিন-এ সমৃদ্ধ অন্যান্য খাদ্য সামগ্রি সম্পর্কেও ধারণা দেয়া হবে। বক্তাগণ ভিটামিন-এ শিশুদের কত প্রয়োজন এবং এর ঘাটতির কারণে কি কি সমস্যা হতে পারে, এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন এবং সবাইকে এ ব্যাপারে সচেতন হবার ও অন্যদেরকে সচেতন করার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *