• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে বারি সরিষা চাষ প্রচলিত সরিষার দ্বিগুণ তেল

হাওরে বারি সরিষার আবাদ পরিদর্শনে কৃষি বিজ্ঞানীগণ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বারি সরিষা চাষ
প্রচলিত সরিষার দ্বিগুণ তেল

# মোস্তফা কামাল :-

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার দু’টি জাতের আবাদ শুরু হয়েছে কিশোরগঞ্জে। এসব সরিষার ফলন হয় প্রচলিত সরিষার প্রায় তিনগুণ। আর তেলের হার দ্বিগুণ।
কিশোরগঞ্জের কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, এবার জেলার ৫টি উপজেলায় ১২০ বিঘা জমিতে ‘বারি সরিষা-১৪’ এবং ‘বারি সরিষা-১৭’ নামের দু’টি জাত আবাদ করা হয়েছে। এর মধ্যে নিকলীতে আবাদ করা হয়েছে ৩৫ বিঘা জমিতে। পাকুন্দিয়ায় আবাদ করা হয়েছে ২৫ বিঘা জমিতে। আর সদর, তাড়াইল ও হোসেনপুরে আবাদ করা হয়েছে ৬০ বিঘা জমিতে। তিনি জানান, প্রতি হেক্টরে এসব সরিষার ফলন হয় দুই টন বা দুই হাজার কেজি। আর তেলের পরিমাণ থাকে ৪৫ ভাগ। অন্যদিকে প্রচলিত সরিষার ফলন হয় হেক্টরে ৭শ’ কেজি। আর তেলের পরিমাণ থাকে ২০ থেকে ২৫ ভাগ। যে কারণে সরিষার এ দু’টি উচ্চ ফলনশীল জাতকে মাঠ পর্যায়ে জনপ্রিয় করার জন্য এবার ১২০ বিঘা জমিতে আবাদ করা হয়েছে। প্রতিটি জমিতে এখন ফুল এসেছে। ফলনও ভাল হবে বলে আশা করা যাচ্ছে। এবারের ফলন দেখে আগামীতে আরও বহু কৃষক এসব সরিষা আবাদে উদ্বুদ্ধ হবেন বলে আশা করা যাচ্ছে। বাজারে এখন ভোজ্য তেল হিসেবে যেসব সয়াবিন তেল পাওয়া যায়, সেগুলি প্রকৃত সয়াবিন নয় বলে সবাই মনে করেন। ফলে বারি সরিষার ব্যাপক আবাদ হলে আগামীতে ভোজ্য তেল হিসেবে সরিষার তেল অনেক সহজলভ্য হবে এবং দামও কমে আসবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *