• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

৬ মাস থেকে ৫ বছরের শিশুরা ভিটামিন-এ খাবে প্রসূতিকেও খেতে হবে

৬ মাস থেকে ৫ বছরের শিশুরা

ভিটামিন-এ খাবে প্রসূতিকেও খেতে হবে

: মোস্তফা কামাল :

আগামী ১১ জানুয়ারি শনিবার কিশোরগঞ্জসহ সারাদেশে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন করা হবে। কিশোরগঞ্জের ১৩ উপজেলার দুই হাজার ৯২৬টি টিকা কেন্দ্রে এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের ৫ লাখ ১৬ হাজার ৪০০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৬৩ হাজার ৪০০ শিশুকে একটি করে নীল ক্যাপসুল, আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৩ হাজার শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। কিশোরগঞ্জে এই দুই গ্রুপের প্রতিটি শিশুর ভিটামিন-এ ক্যাপসুল প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৭ জানুয়ারি মঙ্গলবার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এতে বলা হয়, জন্মের পর ৬ মাস পর্যন্ত শিশুদের মায়ের দুধের বাইরে অন্য কোন খাবার দেওয়া যায় না। এসব শিশু মায়ের দুধ থেকেই প্রয়োজনীয় ভিটামিন-এ পেয়ে থাকে। কাজেই প্রসূতি মায়েদেরকে সন্তান জন্ম দেয়ার ৪২ দিনের মাথায় ভিটামিন-এ খাওয়াতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মহসীন, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াবাহ বাদল, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা ও ডা. আতিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *