• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

রাষ্ট্রপতি যোগ দিলেন তার বাবার মিলাদে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাবা হাজী মো. তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকীর মিলাদে যোগ দিয়েছেন -পূর্বকণ্ঠ

রাষ্ট্রপতি যোগ দিলেন
তার বাবার মিলাদে

# নিজস্ব প্রতিবেদক :-

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাবা হাজী মো. তায়েব উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিয়েছেন। আজ ১৪ নভেম্বর রোববার বাদ আসর মিঠামইনের কামালপুর গ্রামের নিজ বাড়িতে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। রাষ্ট্রপতি ১২ নভেম্বর বঙ্গভবন থেকে কিশোরগঞ্জে এক সপ্তাহের সফরে এসে তৃতীয় দিন তার বাবার মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিলেন। মিলাদে রাষ্ট্রপতির ছেলে স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, রাষ্ট্রপতির ছোটভাই অধ্যক্ষ আব্দুল হক নূরুসহ বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এছাড়াও আজ বাদ মাগরিব স্থানীয় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মতবিনিময় সভাও করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *