• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

রাষ্ট্রপতি পরিদর্শন করলেন মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেনানিবাসের নির্মাণকাজ পরিদর্শন করছেন। পাশে সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। - পিআইডি

রাষ্ট্রপতি পরিদর্শন করলেন
মিঠামইন সেনানিবাসের
নির্মাণ কাজের অগ্রগতি

# নিজস্ব প্রতিবেদক :-

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে তার এক সপ্তাহের সফরের তৃতীয় দিন আজ ১৪ নভেম্বর রোববার নিজ এলাকা মিঠামইনে অবস্থান করছেন। আগের দু’দিন মিঠামইন এবং অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন ও বিভিন্ন পেশার লোকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। আজ দুপুরে তিনি মিঠামইনে নির্মাণাধীন নতুন সেনানিবাসের কাজ পরিদর্শন করেছেন। তিনি সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতির খোঁজখবর নেন। এসময় তার সঙ্গে সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর বাদ আসর রাষ্ট্রপতি তার বাবা হাজী মো. তায়েব উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *