• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আক্রান্ত ৩ সুস্থ ১০, করোনামুক্ত হলো মিঠামইন আর পাকুন্দিয়া উপজেলা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ১৩ উপজেলার মধ্যে এর আগে চারটি করোনামুক্ত হওয়ার পর আজ ২৭ সেপ্টেম্বর সোমবার মিঠামইন আর পাকুন্দিয়াও করোনামুক্ত হলো। তবে আজ নতুন ৩ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছে ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাত সোয়া ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, আজ একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে মিঠামইন উপজেলা এবং দুই রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে পাকুন্দিয়া উপজেলা করোনামুক্ত হলো। এর আগে ইটনা, অষ্টগ্রাম, নিকলী ও করিমগঞ্জ করোনামুক্ত হয়েছে। তবে ২৫৯টি নমুনা পরীক্ষায় বাজিতপুরে ২ জন আর হোসেনপুরে একজনের করোনা ধরা পড়েছে। আর সুস্থ হয়েছেন সদর, পাকুন্দিয়া ও কটিয়াদীতে ২ জন করে, আর হোসেনপুর, তাড়াইল, ভৈরব ও মিঠামইনে একজন করে। আজ জেলার ৭ উপজেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১৩১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *