কিশোরগঞ্জে আজ ২৬ সেপ্টেম্বর রোববার নতুন মাত্র ২ জনের করোনা ধরা পড়েছে। আর নতুন সুস্থ হওয়া ১৬ জনই সদরের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাত পৌনে ১০টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করেনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৫৬টি নমুনা পরীক্ষায় কটিয়াদী ও ভৈরবে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। ফলে আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১৩৮ জন।