আজ ২৫ সেপ্টেম্বর শনিবার সর্বশেষ চিকিৎসাধীন ৪ জন রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে করোনামুক্ত হলো নিকলী। এছাড়া আজ নতুন রোগি শনাক্ত হয়েছে ৫ জন, আর জেলায় সুস্থ হয়েছেন মোট ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাত ৯টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩২৬টি নমুনা পরীক্ষায় ভৈরবে ৪ জন আর সদরে একজনের করোনা ধরা পড়েছে। এছাড়া পুরনো এক রোগি এবং অন্য জেলায় আক্রান্ত হওয়া একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩১৯টি নমুনা। অন্যদিকে সুস্থ হয়েছেন নিকলীতে ৪ জন, ভৈরবে ৩ জন, আর সদর, তাড়াইল ও কটিয়াদীতে একজন করে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১৫২ জন। ১৩ উপজেলার মধ্যে ইটনা, অষ্টগ্রাম, করিমগঞ্জ ও নিকলী এখন করোনামুক্ত।