• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনামুক্ত ৯৬ ভৈরবেই করোনামুক্ত ৬০, নতুন আক্রান্ত ১০ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আরও ৯৬ জন করোনামুক্ত হলেন। এদের মধ্যে ভৈরবেই ৬০ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহামানের আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ভৈরবে ৬০ জন, কটিয়াদীতে ১৭ জন, বাজিতপুরে ৮ জন, পাকুন্দিয়ায় ৬ জন, সদরে ৩ জন, আর তাড়াইলে ২ জন সুস্থ হয়েছেন। আর ২৯০টি নমুনা পরীক্ষায় ভৈরবে ৭ জন, সদরে ২ জন, আর নিকলীতে একজনের করোনা শনাক্ত হয়েছে। পুরনো দুই রোগীর নমুনা এবং অন্য জেলায় আক্রান্ত এক রোগীর নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৭৭টি নমুনা। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ২৭৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *