কিশোরগঞ্জে নতুন ৩ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ১৫ সেপ্টেম্বর বুধবার রাত পৌনে ৯টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, ১৭৭টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ১৭৪টি নমুনা। আক্রান্তদের মধ্যে পাকুন্দিয়ার ২ জন আর তাড়াইলের একজন। সুস্থ হয়েছেন সদর ও কটিয়াদীতে ৮ জন করে, করিমগঞ্জে ৪ জন, বাজিতপুরে ৩ জন, পাকুন্দিয়া ও নিকলীতে ২ জন করে, আর ভৈরবে একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৩২০ জন।