• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ২২, সুস্থ হলেন ৮১ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ২২ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থ হয়েছেন ৮১ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের ১০ সেপ্টেম্বর শুক্রবার রাতে প্রকাশ করা জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৬৫টি নমুনা পরীক্ষায় নতুন ২২ জনের নমুনা, পরনো ৩ জন রোগীর নমুনা, আর অন্য জেলায় আক্রান্ত একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৩৯টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ১৩ জন, ভৈরবে ৮ জন, আর হোসেনপুরে একজন। আর সুস্থ হয়েছেন কটিয়াদীতে ৪২ জন, ভৈরবে ২৯ জন, আর পাকুন্দিয়ায় ১০ জন। শুক্রবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ১ হাজার ২৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *