• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

গুজব ছড়ানোয় মিঠামইনে ইউপি মেম্বার গ্রেফতার

মিঠামইনে গুজব ছড়ানোর দায়ে মোবাইলসহ র‌্যাবের হাতে গ্রেফতার ইউপি মেম্বার রিপন। - পূর্বকণ্ঠ

গুজব ছড়ানোয় মিঠামইনে
ইউপি মেম্বার গ্রেফতার

# মোস্তফা কামাল #

করোনা পরিস্থিতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে মিঠামইনে এক ইউপি মেম্বারকে র‌্যাব গ্রেফতার করেছে। ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি দল ৭ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে মিঠামইনের ঢাকি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ঠাকুরপাড়ার বাসিন্দা রিপন মিয়াকে (৩৫) গ্রেফতার করে। তিনি ভিন্ন নামে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছিলেন। এ ব্যাপারে মিঠামইন থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *