• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

নিজেদের অর্থে রাস্তার পাশে গাছ রোপণ করছেন ভৈরবের একদল তরুণ

নিজেদের অর্থে রাস্তার
পাশে গাছ রোপণ করছেন
ভৈরবের একদল তরুণ

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে বন্ধুদের অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দ্বিতীয় রেলওয়ে সেতু সংলগ্ন রেল লাইনের দুপাশে ১ হাজার মিটার জুড়ে পাঁচ শতাধিক কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন এক দল তরুণ। ২৮নং রেল সেতু থেকে নতুন জিল্লুর রহমান রেল সেতু পর্যন্ত নতুন রেল লাইনের দূরত্ব প্রায় ১৫০০ ফুট। উ্চু এই রেল সড়কে রেললাইনের দুই পাশে কৃষ্ণচূড়া গাছ সারিবদ্ধ ভাবে শত সহস্র রক্ত লাল ফুল মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে। মনে হবে যেন সবুজের মাথায় আগুন লেগে গেছে। এমন একটি দৃশ্য দেখবার স্বপ্ন নিয়ে ভৈরবে একদল তরুণ সবুজের আন্দোলনে একত্র হয়েছে। ২৯ জুলাই বৃহস্পতিবার বিকেল থেকে সে স্বপ্ন রেললাইনের দুপাশের ঊর্বর নতুন মাটিতে বুনা শুরু হয়েছে। ২০ ফুট পরপর দুপাশে পাঁচশতাধিক কৃষ্ণচূড়া হচ্ছে।
বৃক্ষরোপন কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা মো. আল আমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই এই তারণা থেকেই আমরা বর্ষার সময়ে গাছ রোপণের সিদ্ধান্ত নেয়। প্রথম পর্যায়ে বন্ধুবান্ধব ও সিনিয়র ভাইদের আর্থিক সহযোগিতায় প্রথম পর্যায়ে ভৈরবের বিভিন্ন জায়গায় কাঠের গাছ রোপণ করেছি। এছাড়াও আমাদের পূর্বেই একটি পরিকল্পনা ছিল ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে দুপাশে এক জাতের গাছ থাকবে সে ধারণা থেকে আমরা বন্ধুসমাজ একত্রে হয়ে পাঁচ শতাধিক কৃষ্ণচূড়া গাছ রোপণ শুরু করি। আমাদের লক্ষ্য হচ্ছে ভৈরবের এই জায়গাটিকে দৃষ্টিনন্দন করা যেন বাহিরে লোকেরা দৃষ্টিনন্দন জায়গাটিতে ভ্রমণ করতে আসেন।
এই কার্যক্রমের আরেক যুদ্ধা আরাফাত ভূঁইয়া জানান, আমাদের বন্ধুবান্ধব ও বড় ভাইদের সহযোগিতায় সামাজিক বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। রেল লাইনের সৌন্দয্যবৃদ্ধির জন্য দুপাশে কয়েকশত গাছ রোপণের জন্য উদ্যোগ নিয়েছি। আমরা কয়েকজন বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্র হয়ে এই কার্যক্রম শুরু করি। পাশাপাশি রেল লাইনের বাকি অংশ হতে স্টেশন পর্যন্ত লাইনের দুপাশে কদম গাছ রোপণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *