• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মৃত্যু আরও ৩, নতুন করোনা রোগি ১৪১ সদরেই রোগি ৫৬ জন, সুস্থ ৩৩, ভৈরবেরই ২৭

কিশোরগঞ্জে মৃত্যু আরও ৩
নতুন করোনা রোগি ১৪১
সদরেই রোগি ৫৬ জন
সুস্থ ৩৩, ভৈরবেরই ২৭

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজ ৩০ জুলাই শুক্রবার রাত ১১টার দিকে জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, সদরের ৭২ বছরের ও হোসেপুরের ৯০ বছরের দুই পুরুষ রোগি সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন। এছাড়া ভৈরবের ৭৫ বছরের এক পুরুষ রোগি নিজ বাড়িতে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ১৫৩। অন্যদিকে ৬১৯টি নমুনা পরীক্ষায় নতুন ১৪১টি, পুরনো রোগিদের ৮টি এবং অন্য জেলায় আক্রন্ত রোগিদের ৬টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৫৬টি নমুনা। আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৫৬ জন, ভৈরবে ৩১ জন, বাজিতপুর ও হোসেনপুরে ১৪ জন করে, পাকুন্দিয়া ও নিকলীতে ৭ জন করে, কটিয়াদীতে ৬ জন, কুলিয়ারচর ও অষ্টগ্রামে ২ জন করে, আর তাড়াইল ও ইটনায় একজন করে। সুস্থ হয়েছেন ভৈরবে ২৭ জন, আর ইটনায় ৬ জন। আজ জেলায় করোনায় সর্বশেষ চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শতক পেরিয়ে হয়ে গেল ২ হাজার ৩২২। গতকাল বুহস্পতিবার ছিল ২ হাজার ২১৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *